রম্য কবিতা
৩৬৫ দিন ছুটি চাই
মিনার আল হাসান
৩৬৫ দিন ছুটি চাই,
৬৪ দিন তোমার লম্বা চুলের উপর ক্রাশ খাবো।
৩৬৫ দিন ছুটি চাই,
৫০ দিন তোমার প্রেমে হাবুডুবু খাবো।
৩৬৫ দিন ছুটি চাই,
১দিন তোমায় প্রেম নিবেদন করবো।
৩৬৫ দিন ছুটি চাই,
৫০ দিন তোমার মায়াবী চোখ দুটি দেখবো।
৩৬৫ দিন ছুটি চাই,
১০০ দিন তোমার সুন্দর হাসিতে মগ্ন হবো।
৩৬৫ দিন ছুটি চাই,
১০০ দিন তোমার ভালোবাসায় চড়ে দু'জনে মঙ্গল গ্রহে যাবো।

Comments
Post a Comment