Posts

Showing posts from January, 2019

রম্য কবিতা

Image
৩৬৫ দিন ছুটি চাই মিনার আল হাসান ৩৬৫ দিন ছুটি চাই, ৬৪ দিন তোমার লম্বা চুলের উপর ক্রাশ খাবো। ৩৬৫ দিন ছুটি চাই, ৫০ দিন তোমার প্রেমে হাবুডুবু খাবো। ৩৬৫ দিন ছুটি চাই, ১দিন তোমায় প্রেম নিবেদন করবো। ৩৬৫ দিন ছুটি চাই, ৫০ দিন তোমার মায়াবী চোখ দুটি দেখবো। ৩৬৫ দিন ছুটি চাই, ১০০ দিন তোমার সুন্দর হাসিতে মগ্ন হবো। ৩৬৫ দিন ছুটি চাই, ১০০ দিন তোমার ভালোবাসায় চড়ে দু'জনে মঙ্গল গ্রহে যাবো।

রম্য কবিতা

Image
"বউয়ের ঝগড়া মালা"  মিনার আল হাসান ওগো, তুমি শুনছো? আঙুল ভেঙে ভেঙে কি গুনছো? এইতো এই মাসের বেতন, অযথা করোনা আমায় জ্বালাতন! জ্বালাতন করলাম কই শুনি... আমাকেও দাও কিছু টাকা গুনি। না না লাগবেনা বেশ, আমার টাকা আমিই গুনে করি শেষ।  এবার কিন্তু ব্যাংকে টাকা রাখা রাখি চলবে না, আমাকে শপিংয়ে নিয়ে যাওয়া ভুলবে না। খাইয়ে আমার কাজ নাই সারাক্ষণ তাই, তোমায় নিয়ে ঘুরে বেড়াই শপিংমলের চিপায়-চাপায়। তুমি কিন্তু বড্ড বকছো বেশ, এবারে চাই আমি অপরাধী ড্রেস..  কিনে না দিলে সম্পর্ক এখানেই শেষ।  যাও যাও রেখেছে কে তোমায় ধরে,  তুমি গেলে বাঁচি আমি হাঁফ ছেড়ে। আচ্ছা আমি যাচ্ছি চলে, আর আসবোনা এই যাচ্ছি বলে!

কবিতা

Image
স্বপ্ন বিলাসি মিনার  আল হাসান স্বপ্ন বিলাসি আমি , কল্পনার আরশি তুমি। নীল শাড়িতে, নীল টিপে.. হৃদ স্পন্দন যাও মেপে। শান্ত চত্ত্বরে ভাষ্কর্যের কিনারে.. ঝনঝন নুপুরে, হৃদয় আবার হারিয়ে যায়.. স্বপ্ন বিলাসে। লম্বা চুলের বাহারে, আলতো আলতো বাতসে .. যেন সুগন্ধি চুলের বান নেমেছে এধারে।