রম্য কবিতা
"বউয়ের ঝগড়া মালা"
মিনার আল হাসান
ওগো, তুমি শুনছো?
আঙুল ভেঙে ভেঙে কি গুনছো?
এইতো এই মাসের বেতন,
অযথা করোনা আমায় জ্বালাতন!
জ্বালাতন করলাম কই শুনি...
আমাকেও দাও কিছু টাকা গুনি।
না না লাগবেনা বেশ,
আমার টাকা আমিই গুনে করি শেষ।
এবার কিন্তু ব্যাংকে টাকা রাখা রাখি চলবে না,
আমাকে শপিংয়ে নিয়ে যাওয়া ভুলবে না।
খাইয়ে আমার কাজ নাই সারাক্ষণ তাই,
তোমায় নিয়ে ঘুরে বেড়াই শপিংমলের চিপায়-চাপায়।
তুমি কিন্তু বড্ড বকছো বেশ,
এবারে চাই আমি অপরাধী ড্রেস..
কিনে না দিলে সম্পর্ক এখানেই শেষ।
যাও যাও রেখেছে কে তোমায় ধরে,
তুমি গেলে বাঁচি আমি হাঁফ ছেড়ে।
আচ্ছা আমি যাচ্ছি চলে,
আর আসবোনা এই যাচ্ছি বলে!
Comments
Post a Comment